বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, নতুন প্রজন্মের স্বার্থে আমাদের পর্যায়ক্রমে কোর্স কারিকুলাম আধুনিকায়নে কর্মশালায় গৃহীত সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ফিশারিজ অনার্স ডিগ্রি প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি, মাৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত ‘সেলফ অ্যাসেসমেন্ট অব বিএসসি ফিসারিজ অনার্স ডিগ্রি প্রোগ্রাম এট বিএইউ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি ১৭ জুন ২০১৫ অনুষদীয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. এম আবুল কাসেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, আজকের কর্মশালা অনুষদীয় কোর্স কারিকুলাম যুগোপযোগীকরণে এবং শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরে টেকনিক্যাল সেশনে বিএসসি ফিশারিজ (অনার্স) কোর্স কারিকুলাম আপডেটিং ও আধুনিকায়নের ওপর বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অনুষদীয় শিক্ষকগণ।
অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...