বিশেষ খবর



শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা -শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না Ñএ মর্মে আদালতের নির্দেশনা রয়েছে। সেই আদেশ অমান্য করে ভিন্ন কোনো পদ্ধতিতে ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উল্লেখ্য, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img