বিশেষ খবর



জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

দেশের সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার মত দক্ষ করে গড়ে তুলতে কারিকুলাম আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি টেকনিক্যাল কোর্সযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে BNFQ-এর নীতিমালা অনুসরণ করেOutcome based কারিকুলাম রিভিউ ও আপডেট কার্যক্রম পরিচালনা করছে। স্নাতক শিক্ষার্থীদের জন্য ২য় বর্ষে অ্যাডভান্সড আইসিটি কোর্স এবং ৩য় ও ৪র্থ বর্ষে কর্মমুখী দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে Artificial Intelligence, Social Business, Digital Enterprenuership, Data Analytics, Computer Programming বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি Cyber Security, Digital Wellbeing-এর মতো সচেতনতামূলক বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে পারে। Digital Communication, Cognitive Empowerment, Time Management, Productivity, Presentation, Leadership Ges Financial Literacy-এর বিষয়সমূহ গুরুত্বের সাথে যুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায় এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা অধিকতর সক্ষম হয়। যুগোপযোগী এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করছে। এই কারিকুলাম উন্নয়ন প্রক্রিয়া অংশগ্রহণমূলক করতে তিনদিনব্যাপী কর্মশালার আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৯ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট ও প্রতিবন্ধকতা নিরসনে ১৯৯২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। তবে আশার কথা হলো- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটি বিস্তৃত ও সময়োপযোগী শিক্ষাক্রম সংস্কারের যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছে, যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর শিক্ষায় যথাযথ বিনিয়োগ না করায় দেশ এখনো সমসাময়িক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে আছে। তাই বিলম্ব হলেও শিক্ষার ওপর গুরুত্বদেয়ার সময় এখনই। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গৃহীত নানা ধরণের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গত পৌনে দুই বছরে প্রায় ৩০টি আন্তর্জাতিক ও দেশীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রফেসর আমানুল্লাহ বলেন, অদূর ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বআঙিনায় দেশের ভাবমূর্তিউজ্জ্বল করতে বড় ভূমিকা রাখবে। কারণ সরকারের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্বস্বীকৃত আধুনিক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছে। যা দক্ষ, চাকরিতে প্রবেশের যোগ্য ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম জনবল তৈরি করবে


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img