তথ্যপ্রযুক্তির মাধ্যমে অফিসের কাজে নতুন গতি সঞ্চার করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন অফিসসমূহের উপসচিব সমপর্যায় ও উর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে ১০০টি ট্যাব (মিডিয়া প্যাড) বিতরণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের মাঝে এ ট্যাব বিতরণ করেন।
এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, এ এস মাহমুদ, হেলালউদ্দিন, এটিআরসিএ’র চেয়ারম্যান আশীষ কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া, এসসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণচন্দ্র পাল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুবকর সিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চাই। এ জন্য প্রযুক্তি সেবাকে জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির নবতর আলোয় আলোকিত করতে হবে।
তিনি বলেন, কর্মকর্তা-শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দিতে হবে। তিনি প্রাপ্ত ট্যাবের ব্যবহার দক্ষতা বৃদ্ধি করে গণমুখী সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। শিগগিরই এসব ট্যাবের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির জন্য সবাইকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ন্যাশনাল ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো সরকার) প্রকল্প থেকে ট্যাবগুলো প্রদান করা হয়েছে। হুওয়াই কম্পানির এসব ট্যাব ১০ ইঞ্চি লম্বা ও ৭ ইঞ্চি চওড়া।
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।...