ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সালের জন্য আবুল খায়ের চৌধুরী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডার। এ কে চৌধুরী বর্তমানে আন্তর্জাতিক রোটারির সহকারী গভর্নর এবং দৈনিক সমকালের জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন।
সাবেক চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় রেজাকুল হায়দার, নুরুদ্দিন দেওয়ান ও মোঃ আজিজুল ইসলামকে ভাইস চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদকে বোর্ড অব ট্রাস্টিজের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
প্রশাসনে চারজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসনে চার অতিরিক্ত সচিব ও ২১ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...