নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য এম এ কাসেম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ট্রাস্টের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। একই সঙ্গে তিনি নর্থ সাউথ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এম এ কাসেম এর আগে দুই বার ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এম এ কাসেম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক। তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের ‘দীর্ঘমেয়াদি ও হাই ট্যাক্স পেয়ার-২০১১’ খেতাবে ভূষিত হন।
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।...