নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন ডিনার স্প্রিং-২০১৫ আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
অধ্যাপক ড. এ. ওয়াই এম আবদুল্লাহ চেয়ারম্যান নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্ট, অধ্যাপক ড. আনোয়ারুল করিম, উপ-উপাচার্য এন ইউ বি, মোঃ আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ, লেঃ কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী, রেজিস্ট্রার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ. ডব্লিউ এম আব্দুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য ও ডিন, আইন অনুষদ।
প্রধান অতিথি প্রফেসর আব্দুল মান্নান আইনজীবীদের জাতির সামাজিক প্রকৌশলী হিসেবে অভিহিত করেছেন। তিনি কোর্স সমাপনকারী সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। এছাড়া তিনি ছাত্রছাত্রীদেরকে বিশৃঙ্খলামুক্ত সমাজ বিনির্মাণে জ্ঞান অর্জনের মাধ্যমে আইনের শাসনের বাধা দূরীকরণের প্রতি নির্দেশনা প্রদান করেন।
স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো...
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ২/১ রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় অবস্থিত। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।...
শিক্ষার মানোন্নয়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।...