বিশেষ খবর



বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের পুনরুত্থান ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ক্যাম্পাস ডেস্ক প্রচ্ছদ প্রতিবেদন
img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ফলে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩ আসনে জয় পেয়েছেন। এর মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। ১৯৯০ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। তখন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান হলেন নতুন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর দেশ পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img