বিশেষ খবর



উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইইই-ডে ২০২৬’

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইইই সোসাইটি’-এর উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ইইই ডে ২০২৬’। ৩০ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন সৃজনশীল ও উৎসবমুখর কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। সকাল ৮টায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি ও ফটো সেশনের মাধ্যমে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা। তিনি তার বক্তব্যে আধুনিক প্রকৌশল শিক্ষার গুরুত্ব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img